October 11, 2026, 10:43 pm
শিরোনামঃ
জেনজি প্রজন্মকে ইতিহাসবিমুখ বানিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে! তরুণদের কর্মসংস্থান: জনসংখ্যা নাকি সম্ভাবনার শক্তি? মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে ১০ জেলে আটক ; ৭ জনের কারাদণ্ড নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন চাঁদপুরে পাচারকালে জেলেদের ৫ টন চাল উদ্ধার, তদন্ত কমিটি গঠন চাঁদপুরে নৌবাহিনীর অভিযানে প্রায় ৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্রগতি, আগামী মাসে পরীক্ষামূলক উৎপাদনের সম্ভাবনা আজ সন্ধ্যায় বিএনপির সংসদীয় দলের জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত, আন্তর্জাতিক মহলে নিন্দা

চাঁদপুরে পাচারকালে জেলেদের ৫ টন চাল উদ্ধার, তদন্ত কমিটি গঠন

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দকৃত বিজিএফ এর চাল পাচারকালে একটি মিনি পিকআপ জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

রোববার (১১ অক্টোবর) রাতে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকা থেকে উদ্ধার করা হয় ৫ টন। এ ঘটনায় গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে জেলেদের সহায়তার জন্য বরাদ্দ করা সরকারি চাল। নিয়ম অনুযায়ী, এসব চাল বিতরণের কথা চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে। তবে অভিযোগ উঠেছে, জেলেদের মধ্যে বিতরণ না করে প্রায় পাঁচ টন চাল বিক্রি করে দেওয়া হয় এক ব্যবসায়ীর কাছে। পরে চালগুলো লাকসামে নিয়ে বিক্রির উদ্দেশ্যে একটি মিনি পিকআপে করে নিয়ে যাওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে চাল উদ্ধারে তৎপর হয় প্রশাসন। প্রশাসনের তৎপরতায় গাড়িটি হাজীগঞ্জ থেকে ঘুরিয়ে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় নিয়ে আসা হয়। সেখানে অভিযান চালিয়ে মিনি পিকআপটিতে ৫ টন চাল জব্দ করেন সদর উপজেলা এসিল্যান্ড প্রত্যয় হাসেম।

সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম জানান, জেলেদের জন্য বরাদ্দ করা চাল নির্ধারিত ইউনিয়নে না নিয়ে অন্যত্র বিক্রির অভিযোগ আসায় আমরা অভিযান চালিয়ে চালসহ পিকআপটি জব্দ করা হয়েছে। এছাড়া এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি  গঠন করা হয়েছে। তদন্তে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। উদ্ধার করা চাল পুনরায় কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার-সিএসডি গোডাউনে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা