October 11, 2026, 10:42 pm
শিরোনামঃ
জেনজি প্রজন্মকে ইতিহাসবিমুখ বানিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে! তরুণদের কর্মসংস্থান: জনসংখ্যা নাকি সম্ভাবনার শক্তি? মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে ১০ জেলে আটক ; ৭ জনের কারাদণ্ড নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন চাঁদপুরে পাচারকালে জেলেদের ৫ টন চাল উদ্ধার, তদন্ত কমিটি গঠন চাঁদপুরে নৌবাহিনীর অভিযানে প্রায় ৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্রগতি, আগামী মাসে পরীক্ষামূলক উৎপাদনের সম্ভাবনা আজ সন্ধ্যায় বিএনপির সংসদীয় দলের জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত, আন্তর্জাতিক মহলে নিন্দা

মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে ১০ জেলে আটক ; ৭ জনের কারাদণ্ড

মতলব প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরের মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতজনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অপ্রাপ্তবয়স্ক দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) ভোররাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি। অভিযানে দুটি নৌকা, প্রায় ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ দুটি এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ এবং কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে অবৈধ কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ এবং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের ঋণের কিস্তি আদায়ে কোনো ধরনের চাপ প্রয়োগ না করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এনজিওগুলোকে চিঠি দেওয়া হয়েছে। এ বছর মতলব উত্তরে প্রায় ৯০৪ জন জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়েছে। প্রকৃত জেলেদের তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে ধারাবাহিক অভিযান চলছে। অভিযানে আটক ১০ জনের মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি আটজনের মধ্যে সাতজনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে নিষেধাজ্ঞার পুরো সময় অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা