October 6, 2026, 11:25 pm
শিরোনামঃ
মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার প্রত্যয় এএসপি জাবিরের তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মতলব উত্তরে গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের মতবিনিময় চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ দুই শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের

মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর থানার সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আতাত ও মাদকের সঙ্গে আপস না করার হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় এমপি জালাল উদ্দিন বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। আমার নির্বাচনী অঙ্গীকার ছিল মতলব থেকে মাদক নির্মূল করা। মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সবচেয়ে বেশি। আইনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নতুন ওসি মানস বড়ুয়াকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের ডেভিলদের সঙ্গে চা খাবেন এবং তাদের সঙ্গে আতাত করবেন এমন হলে আপনি মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না। এ সময় তিনি মতলব উত্তরকে মাদকমুক্ত করতে পুলিশকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।

কৃষি প্রসঙ্গে ড. জালাল উদ্দিন বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকদের কথা চিন্তা করে তারেক রহমানের উদ্যোগে ভর্তুকির মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। কৃষকদের কৃষি সমস্যা দূর করতে সারা দেশে খাল খননের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের কৃষিজমিতে যাতে কৃষকরা নির্বিঘ্নে চাষাবাদ করতে পারেন, সে লক্ষ্যেও কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে চারটি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে মোট ১৫৯টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। এছাড়া কৃষক প্রতিনিধি মনির হোসেন প্রধান, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন ও বশির মোল্লা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা