‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ এই প্রতিপাদ্যে বিশ্ব ডাক দিবস ও (৯-১৫ অক্টোবর) ‘ডাক সপ্তাহ’ উপলক্ষ্যে চাঁদপুর প্রধান ডাকঘরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে প্রধান ডাকঘরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে প্রধান ডাকঘরের একটি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান ডাকঘরের পোস্টমাস্টার এএসএম ফজলুল আমিন।
তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশ ডাক বিভাগ সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবার দিকে এগিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে চালু হওয়া ‘স্পিড পোস্ট’ সেবা দ্রুত ও স্বল্প খরচে চিঠি, নথিপত্র ও পার্সেল পাঠানোর সুযোগ তৈরি করেছে। এ সেবার মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।
২০২৬ সালের মার্চ থেকে স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে। দ্রুত ও সাশ্রয়ী পার্সেল সেবা হিসেবে স্পিড পোস্ট ই-কমার্স, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষক এবং অনলাইনভিত্তিক ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ পরিবহনমাধ্যম হয়ে উঠছে।
এ সময় উপস্থিত ছিলেনচাঁদপুর উপ-বিভাগ পোস্ট অফিস পরিদর্শক মোঃ ফারুক খান, হাজিগঞ্জ উপ-বিভাগ পরিদর্শক কাঞ্চন সাহা, ডাক জীবন বীমা পরিদর্শক মোবাসসেরা আজমিন, প্রধান ডাকঘর এর সহকারী পোস্টমাস্টার মো. ইসমাইল, হাজীগঞ্জ উপজেলা পোস্টমাস্টার মোহাম্মদ খোরশেদ আলমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।