October 13, 2026, 6:22 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া শুরু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৩৪ মিনিটে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত কেন্দ্রটির রিঅ্যাক্টর ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছায়। এর মধ্য দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম করল বাংলাদেশ।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বিক্রিয়া শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে না। রিঅ্যাক্টরের বিভিন্ন ব্যবস্থা ও নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষা, ধাপে ধাপে ক্ষমতা বৃদ্ধি এবং গ্রিডের সঙ্গে সংযোগের আগে আরও কারিগরি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পক্ষ থেকে নভেম্বরের শেষ দিকে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ে উৎপাদন শুরু হবে কি না, তা পরবর্তী পরীক্ষা ও প্রয়োজনীয় অনুমোদনের ওপর নির্ভর করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা