October 14, 2026, 12:55 am
শিরোনামঃ
মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড ইলিশের উৎপাদন কমার কারণ অনুসন্ধানে গবেষণা করছে সরকার : মৎস্যমন্ত্রী অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা ; পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কা দেশকে এগিয়ে নিতে কৃষক-কৃষিকে গুরুত্ব দিতে হবে: মৎস্য ও কৃষিমন্ত্রী নিখোঁজের একদিন পরও উদ্ধার হয়নি নদীতে ডুবে যাওয়া নৌ-পুলিশের শটগান ইয়েমেনে বিমান হামলার অভিযোগ হুতিদের, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল আইএমএফ

মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

মতলব প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নয়াকান্দি বেরিবাঁধ সংলগ্ন এলাকায় একটি দোকানের তালা ভেঙে প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে।

গতকাল ১১ অক্টোবর রবিবার দিবাগত রাতে কোনো এক সময় আবুল কালামের দোকানে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারটি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, টিনশেড দোকানের পাশের শাটার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে দোকানে থাকা বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায় তারা। দোকানমালিক আবুল কালাম চিকিৎসার জন্য রোববার ঢাকায় যান। তার অনুপস্থিতির সুযোগে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পরিবার।

আবুল কালামের স্ত্রী শাহিনা বেগম ও মেয়ে কামরুন্নাহার জানান, অসুস্থতার কারণে আবুল কালাম ভারী কাজ করতে পারেন না। তাই এনজিও থেকে ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছিলেন। কিন্তু চুরির ঘটনায় তাঁদের সব শেষ হয়ে গেছে। এখন ঋণের টাকা পরিশোধসহ সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন, হুমায়ুন কবির ও জয়নাল আবেদীন অভিযোগ করেন, এলাকায় মাদক কারবার ও চুরির ঘটনায় জড়িত কিছু ব্যক্তির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ। তাঁরা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

একই গ্রামের রাজিয়া বেগম বলেন, পাশেই তার দোকান রয়েছে। কিছুদিন আগেও সেখানে চুরির ঘটনা ঘটেছে। কিন্তু চোর শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা