October 24, 2026, 12:49 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান এর পিএইচডি ডিগ্রী অর্জন

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর :

সাম্প্রতিক পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন চাঁদপুর জেলার বাগাদী আহমদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল মান্নান।

তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে ১৫ই ফেব্রুয়রি ১৯৮৪ সালে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম মুহাম্মদ আকরাম আলী এবং মাতার নাম আনতাশা বেগম। ছয় ভাই ও এক বোনের মধ্যে তিনি ষষ্ঠ।

ড. মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান ছারছিনা দারুস সুন্নাত কামিল মাদরাসা থেকে প্রথম বিভাগে দাখিল (১৯৯৮), আলিম (২০০০), ফাজিল (২০০২) এবং কামিল-হাদিস (২০০৪) এ সম্পন্ন করেন। কামিল – ফিকহ (২০০৬) সালে খুলনা আলিয়া মাদ্রাসা থেকে প্রথম বিভাগে চতুর্থ স্থান লাভ করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে ২০০৬ সালে স্নাতক (সম্মান) ফার্স্ট ক্লাস সেকেন্ড এবং ২০০৭ সালে স্নাতকোত্তর ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে একই বিশ্ববিদ্যালয়ের অধীনে এম,ফিল ও পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন।

তিনি শাহতলী কামিল মাদ্রাসায় আরবি প্রভাষক পদে আট বছর এবং মুহাদ্দিস পদে দুই বছর  শিক্ষাদান করেন এবং ১লা অক্টোবর ২০২৩ সালে চাঁদপুর জেলার বাগাদী আহমদিয়া ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে যোগ দেন।

ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং তিন কন্যা সন্তানের জনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা