October 24, 2026, 6:40 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামার ২০২৪ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ববিবি :

সরকার অনুমোদিত উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামার ২০২৪ সেমিস্টারের (অনার্স) ভর্তি পরীক্ষা আজ ১ জুলাই ২০২৪ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টা থেকে বিকাল ৩.৪০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ লিখিত ও মৌখিক পরীক্ষা গধহণ করে।

রাষ্ট্রবিজ্ঞান ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেট্রোনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের পরীক্ষার মধ্য ̈ দিয়ে এই ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর পর্যায়ক্রমে আইন ও মানবাধিকার, নিউট্রিশন এবং ফুড ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফার্মেসী, সমাজবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ এবং সবশেষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও অর্থনীতি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভর্তিচ্ছুসর্বাধিক শিক্ষার্থীদের পদচারনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বর ছিল মুখরিত।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান পধফেসর ড. মো. হাবিবুল্লাহ, রেজিস্টধার সুরঞ্জিত মন্ডল, পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান সহ বিভিন্ন বিভাগের প্রধান ও কো-অর্ডিনেটরবৃন্দ ভর্তিপরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং অপেক্ষারত অভিভাবকগণের সাথে মতবিনিময় করেন।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২ জুলাই ২০২৪ থেকে ৮ আগস্ট ২০২৪ পর্যন্ত ভর্তি হতে পারবেন। সামার ২০২৪ সেমিস্টারের ক্লাশ শুরু হবে আগামী ২১ জুলাই ২০২৪।

ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.vu.edu.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য যে, অভিভাবক ও ছাত্রছাত্রীদের অনুরোধে আসন ফাঁকা থাকা সাপেক্ষে বিশেষ ভর্তি পরীক্ষা (আইন ও ফার্মেসী বিভাগ ব্যতীত) অনুষ্ঠিত হবে ১৪ জুলাই ২০২৪।

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৭৩০৪০৬৫০১, ০১৭৩০৪০৬৫০২ ও ০১৭৩০৪০৬৫০৩ নম্বরে যোগাযোগ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা