সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার।
আজ দুপুরে উপজেলার বঙ্গবন্ধু চত্বরে দুই হাজার মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শামীম আহমেদ মুরাদ উপজেলা চেয়ারম্যান, শামীম আহমেদ বিলকিস সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামি লীগ।
অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন জনাব শামসু দোহা অফিসার ইনচার্জ ধর্মপাশা থানা,বাবু মনিইন্দ্র চন্দ্র সরকার সহ-সভাপতি উপজেলা আওয়ামি লীগ, শওকত উসমান মানিক যুবলীগ নেতা সিলেট মহানগর যুবলীগ, লুৎফর রহমান উজ্জ্বল যুগ্ম সম্পাদক উপজেলা যুবলীগ।
এছাড়াও উপজেলা প্রশাসন এর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।