May 11, 2026, 5:57 pm
শিরোনামঃ
একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতের পরোয়ানার পর মতলব উত্তরে আটক মতলব উত্তরে চাঁদা দাবিতে হামলার অভিযোগে আদালতে মামলা খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত : এমপি কামরুল মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

কুড়িগ্রামের রমনা ষ্টেশনে আবারও চলবে ট্রেন বাজবে হুইসেল!

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে পার্বতীপুর ষ্টেশন থেকে রমনা ষ্টেশনে আবারও রেলপথে ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ কর্তৃপক্ষ। করোনা মহামারীর প্রাদুর্ভাবে বন্ধ হওয়ার, সাড়ে ৪ বছর পর আবারও রমনা রেল স্টেশনে বাজবে ট্রেনের হুইসেল।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ২০২০ সালের মার্চ মাস থেকে, যার কারণে সারা দেশের মত চিলমারীর রমনা ষ্টেশনের একমাত্র লোকাল ট্রেনটিও বন্ধ হয়ে যায়। পরে দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও লোকোমাস্টার, ইঞ্জিন স্বল্পতা এবং জনবল সংকটে কারণে, এই রেলপথে দীর্ঘ সাড়ে ৪ বছর ধরে পার্বতীপুর-রমনা লোকাল ট্রেনটি বন্ধ হয়ে আছে। তবে ২০২২ সালের ১ মার্চ রমনা লোকাল ট্রেনটির পরিবর্তে, চিলমারী কমিউটার নামে একটি ট্রেন চালু করা হয়েছিল। কিন্তু ট্রেনটি সুবিধাজনক সময়ে না পৌঁছানো ও তিস্তা বা কাউনিয়া জংশনে অন্যান্য ট্রেনের সাথে সংযোগ না পাওয়ার কারণে ট্রেনটি চলাচল রাখা সম্ভব হয়নি। রমনা স্টেশন এলাকার আব্দুর রহিম, মুকুল, আকসেদসহ অনেকে বলেন, দীর্ঘ সাড়ে ৪ বছর পর এই স্টেশনে আবার ও  লোকাল ট্রেনের হুইসেল বাজবে জেনে আমরা সবাই খুবই খুশি হয়েছি।

রেলপথে যাতায়াতসহ পণ্য নিয়ে আশার সুবিধা থেকে আমরা, দীর্ঘ সময় বঞ্চিত ছিলাম।

এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম অঞ্চলের মানুষের জন্য, সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেন। ট্রেনটি চালুর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে, চালুর ব্যপারে শীঘ্রই সিদ্ধান্ত আসবে।

তিনি আরো জনান, আমাদের সব ধরণের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে, সিদ্ধান্ত আসা মাত্রই আমরা পার্বতীপুর-রমনা রেলপথে লোকাল ট্রেন চলাচল শুরু হবে।

শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান বলেন, আগে রমনা রেলপথে ৪টি লোকাল ট্রেন চলাচল করত। সম্প্রতি একটি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি ৩টি ট্রেনও চালু করা হবে। বলে জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা