May 11, 2026, 7:00 pm
শিরোনামঃ
একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতের পরোয়ানার পর মতলব উত্তরে আটক মতলব উত্তরে চাঁদা দাবিতে হামলার অভিযোগে আদালতে মামলা খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত : এমপি কামরুল মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

ফ্যাসিবাদের ১৬ বছরের শাসনামলে মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিলো না : তানভীর হুদা

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_0

ফ্যাসিবাদ আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। দলীয় ক্ষমতার প্রভাবে আওয়ামী দোসররা মানুষের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র  ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

তিনি বলেন, জুলাই আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়। পতনের পরও হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

আজ শনিবার (২৩ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎতে শেষে সাংবাদিকদের প্রশ্ন তানভীর হুদা উপরুক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন যাচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে। তাই আগামীর বাংলাদেশ গড়তে হলে সবাইকে এক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, পৌর বিএনপির সহ-সভাপতি বোরহান ফরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. করিম, কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ছেংগারচর পৌর যুবদলের যুবদলের সাবেক সভাপতি সিরাজ খান, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্সি, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, ইউপি সদস্য ও বিএনপি নেতা আল আমিন, শামসুদ্দিন, সাইদুর রহমান শিবলু’সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর পূর্বে তানভীর হুদা একটি সামাজিক অনুষ্ঠান শেষে, দূর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক বিএনপির কার্যালয়, মিঠুরকান্দি বিএনপির কার্যালয়, আনন্দবাজার বিএনপির কার্যালয়, এবং দূর্গাপুর বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা