October 24, 2026, 6:21 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাধা প্রদান এবং নেতাকর্মীদের দমন-পীড়ন ও গ্রেফতারের প্রতিবাদে বাহাউদ্দিন নাছিমের বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি :

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর দমন-পীড়ন ও গ্রেফতারের প্রতিবাদে বিবৃতি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.হ.ম. বাহার উদ্দিন নাছিম।

বিবৃতিতে তিনি বলেন, গতকাল ৪ জানুয়ারি ২০২৫ দিনটি ছিল বাংলাদেশের স্বাধীনতার পথ রচনায় অনবদ্য অবদান রাখা এবং মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মোৎসর্গকারী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পক্ষ থেকে পাহাড়সম বাধা-বিপত্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে সংগঠনের প্রতি গভীর আবেগ ও ভালোবাসা থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেছে তাদেরকে হৃদয়ের অন্তস্থল থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, এই অগণতান্ত্রিক সরকারের রক্তচক্ষুকে শুধু উপেক্ষা করা নয়, বরং তাদের ফ্যাসিবাদী স্পর্ধার বিরুদ্ধে প্রতিস্পর্ধার নাম হয়ে উঠেছে ছাত্রলীগ। দেশের মানুষের জান-মালকে অনিরাপদ করে তোলা, মানবাধিকার হরণকারী কর্তৃত্ববাদী এই গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা মানবিকতা ও গণতন্ত্রের ধারক। ছাত্রলীগের নেতাকর্মীরা এই ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিরুদ্ধে যে সাহসিকতা নিয়ে লড়াই করেছে তা তাদের পূর্বসূরিদের লড়াই-সংগ্রাম ও ইতিহাস-ঐতিহ্যের ধারাবাহিকতা। ছাত্রলীগ বরাবরের ন্যায় আবারও প্রমাণ করেছে তারা কোনো অশুভ শক্তির নিকট পরাজয় স্বীকার করে না, কোনো পরাভব মানে না।

বাহাউদ্দিন নাছিমের বিবৃতি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এমন মন্ত্রে দীক্ষিত যেটার বলে তারা যে কোনো দানবীয় শক্তিকে দুমড়ে-মুচড়ে দিতে পারে। সেই ভয় থেকেই এই অবৈধ অসাংবিধানিক দখলদার সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে ও বেআইনিভাবে বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা জারি করে। অবৈধ অগণতান্ত্রিক সরকারের এই অবৈধ নিষেধাজ্ঞাই যেন ছাত্রলীগের নেতাকর্মীদের চেতনার বারুদে অগ্নিস্পর্শ ঘটায়। এই অবৈধ সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চিতে নিজেদের অবস্থানের জানান দেয়। ফ্যাসিবাদী এই সরকার দমন-পীড়নের অভিনব কৌশল আবিষ্কারের মাধ্যমে যত বেশি কণ্ঠরোধ করতে চায়, ছাত্রলীগের নেতাকর্মীরা ততই প্রতিবাদী ও প্রতিরোধী হয়ে ওঠে।

তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নস্যাৎ করার লক্ষ্যে সরকার নির্বিচারে ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করে। বেআইনিভাবে ছাত্রলীগের সহস্রাধিক নিরপরাধ নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, শতাধিক স্থানে হামলা চালানো হয়েছে যাতে পাঁচ শতাধিক নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা আহত হয়েছে। এছাড়াও অসংখ্য জায়গায় কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়েছে। তারপরও ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। আমরা ছাত্রলীগের নেতাকর্মীদের বেআইনিভাবে গ্রেফতার ও এসকল অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের চিন্তা-চেতনার বাতিঘরে প্রজ্জ্বলিত দীপশিখা। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস ও তার নেতৃত্বে পরিচালিত দেশবিরোধী অপশক্তি বাংলাদেশ ছাত্রলীগের উপর দমন-পীড়ন ও  হামলা চালিয়ে তা নিভিয়ে দিতে চায়। কিন্তু এই অশুভ দানবীয় শক্তি জানেনা যে, বাংলাদেশ ছাত্রলীগ অসম সাহসিকতা, বীরত্ব ও অকুতোভয় রক্তের স্রোতধারার উত্তরাধিকার বহনকারী সংগঠন।  দেশমাতৃকার প্রয়োজনে ছাত্রলীগের নেতাকর্মীরা জীবন দিতেও কুণ্ঠাবোধ করে না। দেশপ্রেম ও লড়াই-সাংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ এক, অদ্বিতীয় ও অপ্রতিরোধ্য। আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি, এই অবৈধ অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ও ন্যায্যতার প্রশ্নে আপসহীন লড়াই চলমান রেখে বরাবরের ন্যায় বাংলাদেশ ছাত্রলীগ সমগ্র জাতিকে পথ দেখাবে।

জয় বাংলা

জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীবী হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা