October 24, 2026, 6:18 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

বিএনপি জনগণের দল ; সবসময় জনগণের পাশে আছে : তানভীর হুদা

মমিনুল ইসলাম:
Oplus_131072

সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, মতলবে যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব ও নৈরাজ্য সৃষ্টি করবে এবং চোর-ডাকাতদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে দলের বদনাম করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। আমরা আতঙ্কের মতলব চাই না, শান্তির মতলব গড়াই আমাদের মূল লক্ষ্য।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজন সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তানভীর হুদা বলেন, বিএনপি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার দল। তাদের অধিকার প্রতিষ্ঠা করার দল, সংকটে পাশে থাকার দল।

তিনি আরও বলেন, সারাদেশে দুস্কৃতকারিরা বিশৃঙ্খলা তৈরি করেছে। সজাগ থাকতে হবে কেউ যেন বিএনপির নাম করে চাঁদাবাজি বা দখলবাজি করতে না পারে। কোনো দুর্বৃত্ত যেন দলে ঢুকতে না পারে, তা খেয়াল রাখতে হবে। যারা জীবনবাজি রেখে গত ১৭ বছর সংগ্রাম করেছে তারা যেন বিজয়ের স্রোতে হারিয়ে না যায়, আমরা তাদের মনে রাখব।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার রিংকু, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি শহিদউল্ল্যা মোল্ল্যা, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি দুলাল মাষ্টার, উপজেলা মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার ছগির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা যুবদল নেতা জহির আহমেদ খান, কলাকান্দা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হালিম বেপারী, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আল আমিন, সাবেক ইউপি সদস্য আবু সায়েম, উপজেলা যুবদল নেতা ইদ্রিস আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, উপজেলা যুবদলের সাবেক সদস্য হাসানুল কিবরিয়া তপন, ছাত্রদল নেতা নাদিম ভূইয়া, তানজিল প্রধান, সোহেল রানা মুন্না প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা