November 10, 2026, 12:27 am
শিরোনামঃ
যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

মতলব উত্তরে ৫০০০ কেজি জাটকা জব্দ ; অতপর এতিমখানায় বিতরণ!

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর কালীরচর, দশানী অংশে অভিযান পরিচালনা করে ট্রলারযোগে পাচারকালে ৫০০০ কেজি (৫ মেট্রিক টন) জাটকা মাছ জব্দ করেছে কোস্ট গার্ড।

আজ শনিবার (১২ এপ্রিল) সকালে জব্দ করা জাটকা কোস্টগার্ড মোহনপুর স্টেশনে এতিমখানা, মাদরাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত মতলব উত্তর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের যৌথ অভিযানে উপজেলার মেঘনা উপকূলীয় কালীরচর, দশানী এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

এ সময় উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মো: আমিনুল হক মিয়াজি, কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম কবির উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম কবির বলেন, জব্দ করা জাটকা বিতরণ করা হয়েছে। অভিযানের সময় জাটকার প্রকৃত মালিক খোঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা