November 10, 2026, 12:28 am
শিরোনামঃ
যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

মতলব উত্তরে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে অবৈধ ড্রেজার পাইপ বিনষ্ট!

মমিনুল ইসলাম:

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মতলব উত্তরের মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ সড়কে সুড়ঙ্গ কেটে ও রাস্তার ওপর ড্রেজার পাইপ বসিয়েছে অসাধু বালি ব্যবসায়ীরা।

এ নিয়ে গত রবিবার চাঁদপুর প্রবাহ পত্রিকায় “মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সড়কে সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ স্থাপন” এই শিরোনামে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (২২ এপ্রিল) সকলে থেকে বেড়িবাঁধের ৬৪ কিলোমিটার ঘুরে অবৈধ ড্রেজার পাইপ বিনষ্ট করেন উপজেলা প্রশাসন।

অভিযানে মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ সড়কে ১৭টি স্থানের ড্রেজারের সংযোগ পাইপ বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ও মতলব উত্তর থানা পুলিশের একটি টিম।

অভিযান শেষে ইউএনও মাহমুদা কুলসুম মনি জানান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বেরিবাদ রক্ষা এবং কৃষি জমি সুরক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা