October 25, 2026, 11:34 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মমিনুল ইসলাম:

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩ মে) বিকাল ৪টায় উপজেলার বাংলাবাজার শ্রমিক দলের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বাংলাবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মহসিন মন্ডল।

অনুষ্ঠানে বক্তৃতাকালে সভাপতি আবু সুফিয়ান বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, উৎপাদন বৃদ্ধি এবং বাংলাদেশকে স্বাবলম্বী করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেন। তাঁর উদ্যোগেই দেশের শ্রমিকরা প্রবাসে কাজ করার সুযোগ পায়—যা বাংলাদেশের একটি গৌরবময় অধ্যায়।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলার শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দুলু, শ্রমিক দল নেতা নাসির উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ, গজারা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মানিক ব্যাপারী, বাগানবাড়ী ইউনিয়নের শ্রমিক নেতা মহাসিন ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন জজ, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি শাহিন খান, যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া, জিয়া সংসদের নেতা সাইফুল ইসলাম টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর এবং শ্রমিকদের দাবি আদায়ে দলীয় অঙ্গীকারের নতুন প্রত্যয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা