June 24, 2026, 7:55 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত!

বাতায়ন24নিউজ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলের ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন।

এই নেতা বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।

গতকাল রবিবার (২০ জুলাই) নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকরা জানান, তাঁর শরীরে পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহের লক্ষণ দেখা গেছে। বর্তমানে তিনি স্যালাইন নিচ্ছেন এবং বাড়িতে বিশ্রামে রয়েছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, নেতানিয়াহু আগামী তিন দিন বাসভবন থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, নেতানিয়াহুর দেহে ২০২৩ সালে একটি পেসমেকার বসানো হয়েছিল। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে মূত্রনালিতে সংক্রমণের কারণে তাঁর প্রোস্টেট অপসারণ করা হয়।

বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।

তথ্যসূত্র : বিডি প্রতিদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা