November 10, 2026, 12:16 am
শিরোনামঃ
যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

মতলব উত্তরে এসটিভি ৫২ চ্যানেলের সাফল্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার উত্তর আধুরভিটি চাঁনখার বিলের কান্দি চানতাঁরা জামে মসজিদে এসটিভি ৫২ লিমিটেড চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৮ আগস্ট) জুম্মার নামাজের পর মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল খায়ের।

মাহফিলে উপস্থিত ছিলেন এসটিভি ৫২ অনলাইন চ্যানেলের উপদেষ্টা মিয়াজ উদ্দিন ঢালী, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর ওয়ালীউল্ল্যা দর্জি, জাকির হোসেন, শুক্কুর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা।

দোয়া মাহফিলে এসটিভি ৫২ অনলাইন চ্যানেলের অগ্রগতি, মুসলিম উম্মাহর শান্তি, দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

মাহফিলে এসটিভি ৫২ অনলাইন চ্যানেলের উপদেষ্টা মিয়াজ উদ্দিন ঢালী বলেন,কিছুদিন পূর্বে জাতীয় প্রেসক্লাবে জমকালো আয়োজনের মাধ্যমে এসটিভি ৫২ অনলাইন চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর থেকেই আমরা সুনামের সঙ্গে এর কার্যক্রম পরিচালনা করে আসছি। সম্প্রতি আমরা এসটিভি ৫২-এর নামে ট্রেড লাইসেন্স, ছাড়পত্রসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেয়েছি। এর মাধ্যমে চ্যানেলটির কার্যক্রম আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, আমরা চাই এসটিভি ৫২ অনলাইন চ্যানেল দেশের মানুষের আস্থা অর্জন করে একটি বিশ্বস্ত সংবাদমাধ্যমে পরিণত হোক। এজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন।

স্থানীয় মুসল্লিরা এসটিভি ৫২ অনলাইন চ্যানেলের সাফল্য কামনা করে ভবিষ্যতে এ ধরণের মহতী আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা