July 24, 2026, 2:23 am
শিরোনামঃ
অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ সুনামগঞ্জের ধর্মপাশা পাইকুরাটিতে মামাশ্বশুরের সাথে পরকীয়া অভিযুক্ত তিন সন্তানের জননী প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগ, সাভার থেকে উদ্ধার তরুণী

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ; সমাবর্তন বক্তা কানাডার ম্যানিটোবা ইউনিভার্সিটির প্রফেসর ড. একরাম হোসেন

বিশেষ প্রতিনিধি, ববিবি :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে বিশিষ্ট প্রকৌশলবিজ্ঞানী কানাডার ম্যানিটোবা ইউনিভার্সিটির প্রফেসর ড. একরাম হোসেন সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকছেন।

আগামী ২১ ডিসেম্বর ২০২৫ (রবিবার) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবর্তনে প্রায় দুই হাজার গ্রাজুয়েট অংশগ্রহণ করছেন।

প্রফেসর ড. একরাম হোসেন  কানাডার ম্যানিটোবা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০১০ সাল থেকে প্রফেসর হিসেবে কর্মরত আছেন। প্রফেসর একরাম হোসেন বিশ্বব্যাপী পরিচিত প্রকৌশলবিজ্ঞানীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার ফেলো হিসেবেও ভূমিকা রাখছেন। তিনি সুইডেন, সিঙ্গাপুর, জাপান, ভারত, আরব আমিরাতসহ বিভিন্ন দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসাবে কাজ করেছেন।

ওয়্যারলেস কমিউনিকেশন ও নেটওয়ার্ক বিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণে বিশেষ অবদান রাখায়  প্রফেসর একরাম ২০২৪ সালে আইইই কানাডা জে.এম. হ্যাম আউটস্ট্যান্ডিং এডুকেটর অ্যাওয়ার্ড এবং ২০২৫ সালে আইইই কমিউনকেশন্স সোসাইটি এডুকেশন অ্যাওয়ার্ড বিজয়ী হন।

বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষক প্রফেসর ড. একরাম হোসেন  বিশ্বখ্যাত ক্যানাডিয়ান একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং (এফসিএই) এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ ক্যানাডার (এফইআইসি)-এর ফেলো। গবেষণায় বিশেষ অবদান রাখায় ২০১৫  সালে তিনি বিশ্বে প্রকৌশল বিজ্ঞানীদের সবচেয়ে বড় সংস্থা ইনস্টিটিউট অফ ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রোনিক্স ইঞ্জিনিয়ারস (আইইই)-এর ফেলো নির্বাচিত হন ।  এছাড়া ২০১৬ সালে তিনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ তিনি রয়েল সোসাইটি অফ কানাডার কলেজ অফ নিউ স্কলারস, আর্টিস্টস অ্যান্ড সাইন্টিস্ট-এর ফেলো হিসাবে নির্বাচিত হন।

প্রফেসর ড. একরাম হোসেন  এ পর্যন্ত ছয় শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং গুগল স্কলারে তাঁর ৫১ হাজারেরও বেশি সাইটেশন রয়েছে । বাংলাদেশেরর বুয়েট থেকে ১৯৯৫ সালে স্নাতক ও ১৯৯৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি ২০০১ সালে কানাডার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে পিএইডি অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা