June 24, 2026, 9:17 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

মতলব উত্তরে ইয়াবাসহ গ্রেপ্তার শিক্ষক আবুল কাশেম সাময়িক বরখাস্ত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ভোকেশনাল) শাখার ট্রেড ইন্সট্রাক্টর (ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন) মোহাম্মদ আবুল কাশেমকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারের ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এ বরখাস্তাদেশ দেওয়া হয়।

মতলব উত্তর থানা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মতলব উত্তর থানা পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। এ ঘটনায় বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মদ বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। প্রতিষ্ঠানটির সুনাম রক্ষায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তী প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নৈতিকতা সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। আপাতত তাকে সাময়িকভাবে বরখাস্ত রাখা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বরখাস্ত সংক্রান্ত রেজুলেশনের কপি সংশ্লিষ্ট দপ্তরসমূহে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা