May 6, 2026, 12:26 pm
শিরোনামঃ
মুসলমানদের অন্তঃকলহ ও ঐক্যহীনতা : ইসলাম বিদ্বেষী এবং অন্য ধর্মের আক্রমণের প্রধান কারণ! অঙ্গীকারের ১৩তম বর্ণ প্রতিযোগিতা: মতলব উত্তরে ফল প্রকাশ, মেধাতালিকায় ৫০ শিক্ষার্থী অবহেলায় ভাঙা সড়ক, নিজস্ব অর্থায়নে সংস্কারে স্বস্তি ফিরালেন যুবকরা রাজপথ কাঁপানো মুন্না-হাবিব এবার চাঁদপুর ছাত্রদলের নেতৃত্বে মতলব উত্তরে অবৈধ মজুদ: বিপুল ডিজেল- প্লাস্টিক দানা জব্দ, জরিমানা ১ লাখ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে মতলব উত্তরের জয়জয়কার, রাজপথের ত্যাগীদের মূল্যায়ন ব্যক্তি অপরাধ আর ধর্ম এক নয় : কোরআন ও হাদীসের আলোকে বিভ্রান্তি নিরসন! মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আস্থা, দায়বদ্ধতা ও সত্যের মুখোমুখি! মতলব উত্তরে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ইজিপিপি কর্মসূচির আওতায় মতলব উত্তরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

অঙ্গীকারের ১৩তম বর্ণ প্রতিযোগিতা: মতলব উত্তরে ফল প্রকাশ, মেধাতালিকায় ৫০ শিক্ষার্থী

মতলব উত্তর উপজেলা প্রতিনিধি:

চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা আয়োজিত “১৩তম অঙ্গীকার বর্ণ প্রতিযোগিতা-২০২৬” (মতলব উত্তর উপজেলা কেন্দ্র) এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দুই ক্যাটাগরিতে মোট ৫০ জন খুদে শিক্ষার্থী মেধাতালিকায় স্থান অর্জন করেছে।

সংগঠনের স্থায়ী পরিষদ কর্তৃক গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে অনুমোদিত এ ফলাফল ৫ মে, মঙ্গলবার অঙ্গীকার মিডিয়া সেলের মাধ্যমে সংগঠনের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার মতলব উত্তর উপজেলার অনুমোদিত কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার ইবতেদায়ী ও নূরানী বিভাগ এবং কিন্ডারগার্টেন স্কুলের প্রাক-প্রাথমিক/শিশু শ্রেণি ও প্রথম শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাংলা বর্ণমালা (স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ) নির্ভুল ও নির্দিষ্ট সময়ের মধ্যে লেখার দক্ষতার ভিত্তিতে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করা হয়। এর মধ্যে প্রতি শ্রেণি থেকে মেধাক্রম অনুযায়ী ২৫ জন করে মোট ৫০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। ফলাফল অফিসিয়াল প্যাডে মেধাক্রম অনুসারে প্রকাশ করা হয়েছে।

বর্ণ প্রতিযোগিতা আয়োজন প্রসঙ্গে অঙ্গীকার কার্যনির্বাহী পরিষদের মতলব উত্তর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল রানা সরকার বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে অঙ্গীকার বন্ধু সংগঠন নিয়মিতভাবে এই প্রতিযোগিতা আয়োজন করে আসছে। আমরা বিশ্বাস করি, অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীই আগামীর সম্ভাবনাময় মেধাবী। তাদের মধ্যে শিক্ষার আগ্রহ ও সৃজনশীলতা বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও জানান, মেধাতালিকায় স্থান পাওয়া ৫০ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে প্রত্যেককে প্রদান করা হবে মূল্যবান সার্টিফিকেট, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ।

অঙ্গীকার কার্যনির্বাহী পরিষদের মতলব উত্তর উপজেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন খান রনি বলেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্থান ও তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে নির্ধারিত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।

এ বিষয়ে শাখা কমিটির আহ্বায়ক মোঃ সোহেল রানা সরকার বলেন, অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা সারা বছরজুড়ে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা আল আমিন মিয়াজী বলেন, ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে এই বর্ণ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে এবং এবারের মাধ্যমে সফলভাবে ১৩তম আসর সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ভবিষ্যতে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখবে। পাশাপাশি তিনি বিজয়ীসহ সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীর জন্য দোয়া, ভালোবাসা ও শুভকামনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা