August 12, 2026, 11:01 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

রাজপথ কাঁপানো মুন্না-হাবিব এবার চাঁদপুর ছাত্রদলের নেতৃত্বে

মতলব উত্তর (প্রতিনিধি) প্রতিনিধি:
Oplus_16908288

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চাঁদপুর জেলা শাখার ১৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। এতে মতলবের দুই ছাত্রনেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

গত শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবঘোষিত কমিটিতে ইসমাইল পাটোয়ারীকে আহ্বায়ক এবং জিয়াউর রহমান সোহাগকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মতলব পৌর ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস আলী মুন্না এবং  তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মতলব উত্তরের মো. হাবিবুর রহমান হাবিবকে যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘদিন রাজপথের রাজনীতিতে সক্রিয় থাকা ইদ্রিস আলী মুন্না বলেন, গত ১৬ বছর হামলা-মামলার শিকার হয়েছি। তারপরও রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছি। দলের জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব, ইনশাআল্লাহ। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।

যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি ধাপে আমি ঢাকার রাজপথে থেকেছি। চোখের সামনে সহযোদ্ধাদের হারিয়েছি, রক্তাক্ত হতে দেখেছি ভাইদের। হামলা, মামলা, নির্যাতন কিছুই আমাদের দমাতে পারেনি। সেই কঠিন সময়েই আমরা শিখেছি কীভাবে লড়তে হয়, কীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। আজকের এই দায়িত্ব আমার জন্য শুধু পদ নয়, এটা সংগ্রামের স্বীকৃতি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি গণতন্ত্র, ন্যায়ের রাজনীতি এবং শহীদ সহযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে শেষ পর্যন্ত রাজপথেই থাকবো।

নবনির্বাচিত নেতারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃত্ব, চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, ড্যাব কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. সরকার শামীম এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় সংসদ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এই কমিটি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা