November 9, 2026, 4:32 pm
শিরোনামঃ
যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

ঝিনাইদহের কোটচাঁদপুর দরজা ভেঙে এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক এনজিও কর্মকর্তার শোবার ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে।

নিহত সাইদুর রহমান (৫৫) ওয়েভ ফাউন্ডেশনের কোটচাঁদপুর শাখার ম‍্যানেজার ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা বাজার এলাকার মৃত ওমর আলীর ছেলে।

বিভিন্ন  সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অফিসের কাজ শেষ করে গতকাল রোববার রাতে অফিস সংলগ্ন শোবার ঘরে যান তিনি। আজ সোমবার সকালে অফিসের সবাই এসে ওই ঘরের দরজা বন্ধ দেখতে পান।

এরপর তারা অনেক বার ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অফিসে ফোন করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শোবার ঘরের দরজা ভেঙে ওই কর্মকর্তার মৃতদেহ বিছানা থেকে উদ্ধার করেন। পরে তাঁর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ ছেড়ে দেন।

সহকর্মী জামাল উদ্দিন বলেন, এক বছর হলো এ অফিসে কাজ করেন সাইদুর রহমান স্যার। আমার জানা মতে তিনি শ্বাসকষ্টের রোগী ছিলেন। প্রতিদিনের মতো তিনি অফিসের কাজ শেষ করে শোবার ঘরে ঢোকেন। সকালে বের হয়ে অফিস করেন। তবে রোববার রাতে তিনি সুস্থ হিসেবে ঢুকলেও আজ সোমবার বের হলেন লাশ হয়ে।’

স্ট্রোকের কারণে ওই কর্মকর্তার মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন সহকর্মী ও তাঁর স্বজনেরা।

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদা খাতুন বলেন, ‘খবর পেয়ে থানার এসআই রমজান হোসেন ঘটনাস্থলে গিয়েছিলেন। এরপর মৃতের আত্মীয়স্বজনদের অনুরোধে ওসি স্যার যাচাই-বাছাই শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ ছেড়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা