June 6, 2026, 7:20 pm
শিরোনামঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় পাইকুরাটিতে কৃষকদের বিক্ষোভ ; তালিকায় অনিয়মের অভিযোগ মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী জুনের শেষেই ফিরছে আপন আবাসে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে হট্টগোল ; খেলা অমীমাংসিত জিয়াউর রহমান জিয়াসহ মতলবের ৪ নেতার কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়ায় আনন্দ মিছিল একটি অসমাপ্ত চাঁদাবাজির গল্প! বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন ; বিপন্ন জীববৈচিত্র্য মতলব উত্তরে শিবু মিয়াজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষি কার্ডে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান, অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক মতলব উত্তরে বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ ; থানায় লিখিত অভিযোগ

সুনামগঞ্জের ধর্মপাশায় পাইকুরাটিতে কৃষকদের বিক্ষোভ ; তালিকায় অনিয়মের অভিযোগ

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে কৃষি সহায়তা তালিকায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও ৩নং ওয়ার্ডের সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষকদের অভিযোগ, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের তালিকায় ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভাটগাঁও গ্রামের কৃষক মাসুক, আলেক মিয়া, মাসুক তালুকদার, মোঃ দুলাল মিয়া তালুকদার, মোঃ মৌলা মিয়া, আব্দুল হাসিম, বকুল মিয়া তালুকদার, মোঃ কাউছারসহ স্থানীয় ভুক্তভোগী কৃষকরা।

বক্তারা অভিযোগ করে বলেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রভাব খাটিয়ে আত্মীয়স্বজন ও পছন্দের লোকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এমনকি তালিকায় এমন ব্যক্তিদের নামও রয়েছে, যারা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন।

তারা আরও জানান, ভাটগাঁও গ্রামে প্রায় আড়াই শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হলেও মাত্র কয়েকজন সহায়তা পেয়েছেন, যাদের মধ্যে কেউ কেউ গার্মেন্টস কর্মী এবং কারও জমি নেই।

বক্তারা এ অনিয়মের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “আমরা এই অনিয়ম মানি না, মানব না। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরাই সরকারি সহায়তা পাওয়ার অধিকার রাখে।”

তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের দাবি জানান। পাশাপাশি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, তিনি কৃষি কার্ড তালিকা সম্পর্কে অবগত নন এবং দাবি করেন, তালিকাটি কৃষি অফিস ও স্থানীয় মেম্বাররা মিলে প্রণয়ন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা