October 8, 2026, 7:37 am
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

আলীগ্রাম মাদ্রাসায় এডহক কমিটির সভাপতি মনোনয়ন সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জের আলীগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসায় সভাপতি মনোনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

গত 8 এপ্রিল বিকেল ৪ ঘটিকায় অত্র মাদ্রাসার হলরুমে বিপুলসংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসীর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

বুড়িগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য আব্দুল মোত্তালেব প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত সভায় যথাক্রমে মৃতঃ আলহাজ্ব ইয়াকুব আলীর ছেলে সহকারী অধ্যাপক ইমরান আলীকে (১ম), মৃতঃ ছালামত প্রামাণিকের ছেলে প্রভাষক জহুরুল ইসলামকে (২য়) ও মৃতঃ কলিম উদ্দিনের ছেলে সাবেক ব্যাংকার আফজাল হোসেনকে (৩য়) নাম প্রস্তাব করা হয়। এসময় উপস্থিত গ্রামবাসী সর্বসম্মতিক্রমে তা সমর্থন করে।

আলীগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলজার হোসেন বিষয়টি নিশ্চিত করেছে।

এসময় উপস্থিত ছিলেন, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রাজেকুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক আমিনুল ইসলাম, আব্দুল হামিদ, জামিল উদ্দিন, আজাহার আলী, সুফিয়া খাতুন, মল্লিকা, বিশিষ্ট সমাজসেবক আবু সায়েম, শফিকুল ইসলাম, মাওলানা শামীম হোসেন, শামসুল আলম, কাবিল উদ্দিন, রফিকুল ইসলাম, আনোয়ারুল ইসলাম সুমন, আলহাজ্ব ঠান্ডা, মেহেদী, আলী হাসান, সাইদুর রহমান, মামুন, আশিক, আদম আলী, হুমায়ুন কবির, হারুন, খাতিজা, আনিছুর রহমান, আব্দুল কাদের, জাকারিয়া, মুক্তার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা