October 15, 2026, 2:30 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চাঁদপুরের ৭ হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন হত্যাকারী ইরফান

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর :

চাঁদপুরের মেঘনা নদীতে লোমহর্ষক ৭ খুনের বর্ণনা দিলেন উক্ত জাহাজের কর্মচারী হত্যাকারী ইরফান।

সে বলেন, একজনকে মারলে তো সমস্যা, তাই ৭ জনকেই মেরে ফেলেছি।

গতকাল ২৫ ডিসেম্বর র‍্যাব-১১-এর কুমিল্লা টিমকে এসব জানান আকাশ মন্ডল ইরফান।

তিনি বলেন, বেতন পাই না কয়েক মাস, আবার চাইলেও গালমন্দ করতো জাহাজের মাস্টার কিবরিয়া। এটা দেখেও জাহাজের অন্যরা কেউ প্রতিবাদ করতো না। তাই রাগে ক্ষোভেই সবগুলারে জাহাজেই মেরে ফেলেছি। ইরফান বলেন, দোকান থেকে ঘুমের ওষুধ কিনেছি। এরপর বাবুর্চি রান্না করে রেখে যাওয়ার পর সে খাবারগুলোতে ঘুমের ঔষুধ মিশাই। সন্ধ্যায় যখন সবাই খেয়ে কেবিনগুলোতে ঘুমাচ্ছিলো, তখনই মাস্টারকে দিয়ে মারার মিশন শুরু করি। চাইনিজ কুড়াল টা দোকান থেকে কিনেছিলাম। মারার পর ওইটা জাহাজেই ফেলে এসেছি। মারবো বলেই ওই রাতে আমি খাবার খাইনি।

ইরফান আরও বলেন, শেষে জুয়েলকে গলায় ছুরি দিয়ে জবাই দেই। ছুরিটা বাবুর্চির কেবিন থেকেই নিয়েছি। ও কীভাবে বাঁচলো তা জানি না। গলায় ত ইচ্ছে মতো পোঁচাইছি। ‘পালালেন কীভাবে’ এমন প্রশ্নের জবাবে ইরফান বলেন, ওখানে তো সব চর। মাঝের চরে নামলে রাস্তা দেখতে পাই। সেখানে হাত মুখ ধুয়ে বিকাশে টাকা ছিলো তা উঠিয়ে পোশাক কিনে জেলে ট্রলারে করে পালিয়ে চলে যাই। আমার এই অপরাধে আর কেউ জড়িত নেই। প্রমাণ লোপাটের চেষ্টায় রক্তমাখা পোশাক খুলে ফেলি এবং পরে নতুন জামা কিনে সেটা পরি। আমার বোনদেরকেও জানাইনি। ভাবছিলাম কোথাও দূরে চলে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা