October 11, 2026, 12:14 am
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মায়া চৌধুরী

মতলব উত্তর প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসন থেকে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র দাখিল শেষে মায়া সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেখানো পথই আমার কাছে রাজনীতি। কোনো পার্থিব লোভে রাজনীতি করি না। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে রাজনীতির মাধ্যমে চাঁদপুর-২ ভাগ্যোন্নয়নে ঘটাতে চাই। মতলব উত্তর- দক্ষিণে শিক্ষা-সংস্কৃতি আর অর্থনীতির তীর্থভূমি বানানোর স্বপ্ন দেখি।

মায়া চৌধুরী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা আমার ওপর আস্থা রেখেই দলীয় মনোনয়ন দিয়েছেন, সেই আস্থা রক্ষায় জীবন দিতেও কুণ্ঠাবোধ করব না। বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে জাতির পিতার আদর্শ সমুন্নত রাখতে কাজ করব। এসময় আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা