October 23, 2026, 9:39 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

বই উৎসবের প্রথম দিনে মতলব উত্তরে মাধ্যমিকে ৪৫ শতাংশ শিক্ষার্থীরা বই পাচ্ছে না

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

নতুন শিক্ষাবর্ষে আজ বই উৎসব অথচ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাধ্যমিক স্তরের প্রায় ৪৫ শতাংশ পাঠ্যবই এখনও উপজেলা শিক্ষা অফিসে পৌঁছায়নি। বিশেষ করে সপ্তম ও অষ্টম শ্রেণির বইয়ের মারাত্মক সংকটে পড়তে যাচ্ছে শিক্ষার্থীরা। ফলে বছরের প্রথম দিনে বই উৎসবে সব শিক্ষার্থী নতুন বই পাবে কি না তা নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তবে প্রাথমিক স্তরের পাঠ্যবই নিয়ে কোনো সংকট নেই বলে শিক্ষা বিভাগ জানিয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, ইতোমধ্যে প্রাপ্ত বই সংগ্রহে ব্যস্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। বই বিতরণ কার্যক্রম তদারক করছেন উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, উপজেলায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য চাহিদার শতভাগ বই ইতোমধ্যে এসেছে। উপজেলায় ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭১টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য মোট ১ লাখ ৬৮ হাজার ৩৮টি বই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ফলে প্রাথমিক বই উৎসব নিয়ে স্বস্তিতে রয়েছেন শিক্ষকরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিক, মাদরাসা ও ইবতেদায়ি মিলিয়ে শতাধিক প্রতিষ্ঠানের জন্য চাহিদা রয়েছে প্রায় ৩ লাখ ১৪ হাজার ৮০৬টি বইয়ের। এর মধ্যে এখন পর্যন্ত মাত্র ৫৫ শতাংশ বই উপজেলায় পৌঁছেছে। ষষ্ঠ ও নবম শ্রেণির আংশিক বই পাওয়া গেলেও সপ্তম ও অষ্টম শ্রেণির খুব সামান্য বই পাওয়া গেছে।

নতুন বছরের প্রথম দিন বই উৎসব উপলক্ষে যদিও সর্বত্র উৎসবের আমেজ তবুও মাধ্যমিক স্তরের বইসংকট কাটবে কি না, সেই দুশ্চিন্তায় এখন শিক্ষার্থী-অভিভাবকরা তাকিয়ে শিক্ষা বিভাগের দিকে।

একাদিক শিক্ষার্থী জানান, বছর শুরুতে নতুন বই হাতে পাওয়ার আনন্দটাই অন্যরকম। কিন্তু এবার বই পাব কি না চিন্তায় আছি।

অভিভাবকরা জানান, সরকার বিনামূল্যে বই দিচ্ছে, এটা খুব ভালো। কিন্তু বছরের শুরুতে যদি সব বই না পাই, তাহলে পড়াশোনায় সমস্যা তৈরি হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম জানান, মাধ্যমিকের সব বই এখনও আসেনি এটা সত্য। তবে প্রতিদিনই নতুন নতুন বইয়ের ট্রাক আসছে। যেসব বই এখনও আসেনি, সেগুলো দ্রুত সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ের মধ্যেই নতুন বই পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সংকট কাটিয়ে দ্রুত বই বিতরণ নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা