October 24, 2026, 10:20 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

বগুড়া’র মহাস্থানে সহকারী শিক্ষককে ঘোড়ার গাড়িতে বিদায়ী সংবর্ধনা!

বগুড়া প্রতিনিধিঃ

যেতে নাহি দিতে হয় তবু যেতে দিতে হয়, প্রিয় শিক্ষকের বিদায় চিরস্মরণীয় করে রাখতে যতো আয়োজন।

এমনই এক বিদায়ী সংবর্ধনা পেয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শহিদুল ইসলাম (কৃষি)বি এস সি, বি.এড। ওই শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ বর্ণিল এই আয়োজন করেছে।

গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ।

বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি সুসজ্জিত ঘোড়ার গাড়ির প্রস্তুত। বিদ্যালয় ভবন থেকে ঘোড়ার গাড়ি পর্যন্ত দাঁড়িয়ে আছে শিক্ষক-শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর সহকারী শিক্ষক বের হয়ে এলেন। তাঁকে করতালি দিয়ে স্বাগত জানায় সবাই।

সহকারি শিক্ষক শহিদুল ইসলামের চাকরিজীবনের শেষ দিন ছিল। ওই দিন এভাবেই তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। বিদায়ী ওই সহকারি শিক্ষক সদর উপজেলার মাটিডালি গ্রামের বাসিন্দা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ১৯৯৭ সালে মহাস্থান উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (কৃষি) হিসেবে যোগদান করেন। মঙ্গলবার অবসরে যান তিনি। দীর্ঘ ২৭ বছর শিক্ষকতা জীবনে শেষ দিনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এমন আয়োজন দেখে তিনি আনন্দে কেঁদে ফেলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, শহিদুল ইসলাম স্যার ছিলেন একজন সাদা মনের মানুষ। এমন শিক্ষক আর হয়তো আমরা পাব না।

এসময় আরোও উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রায়নগর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মিনহাজ্ব উদ্দিন, ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,সহকারী শিক্ষক সুফি আলম, শহিদুল ইসলাম, মেহেরুল ইসলাম, খায়রুল ইসলাম, জাহিদুল ইসলাম,রাহুল ইসলাম আব্দুল ওহাব,সহকারী শিক্ষিকা সিরাতুল জান্নাত জুয়েল,সোহেলী পারভিন, আয়েশা সিদ্দিকা লিখন প্রাং,জাহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা