October 11, 2026, 12:21 am
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
Print

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি বোর্ড, শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত মহাসচিব জনাব একেএম কামরুজ্জামান খান।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান খান বলেন, ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নিজেকে সমৃদ্ধ করতে হবে। শুধু নির্মাণশৈলী ও সুন্দর ভবন তৈরি করলেই হবে না।

শিক্ষার মানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘মানসম্মত শিক্ষা ও দক্ষ জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী পোর্টাল গঠন করা হবে।

যেখানে শিক্ষক-শিক্ষার্থী তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে।’ এছাড়াও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

বক্তব্য শেষে, নৈশভোজের মধ্য দিয়ে মতবিনিময় সভার পরিসমাপ্তি ঘটে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা