November 15, 2026, 10:19 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বোয়ালখালীর ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা পরিদর্শন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম :

চট্টগ্রামের বোয়ালখালীতে ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ প্রায় ২২০ বছরের পুরনো সূর্যব্রত মেলা (লোকমুখে প্রচলিত সূর্যখোলা) পরিদর্শন করেছেন দেশের অন্যতম জনপ্রিয় লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।

গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামে অবস্থিত প্রাচীন সূর্য মন্দির প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা শুরু হয়। আবহমান বাংলার লোকজ সংস্কৃতি, গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাটি উৎসবমুখর হয়ে ওঠে।

এ উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ মেলাটি পরিদর্শন করেন। তাঁরা সূর্য মন্দির প্রাঙ্গণসহ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, শিল্পী সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সাবেক সভাপতি শিক্ষক সত্যপ্রিয় শীল, সংগঠনের সদস্য ও শিক্ষানুরাগী জয়শ্রী দাস এবং অনুপ্রভা দাস সেতু প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, এ ধরনের গ্রামীণ ও ঐতিহ্যবাহী মেলা আমাদের লোকসংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন দৃঢ় হয় এবং সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করতে সহায়ক ভূমিকা পালন করে।

তাঁরা আরও বলেন, ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলার মতো আয়োজন নতুন প্রজন্মের মাঝে শেকড়ের সংস্কৃতিকে পরিচিত করার পাশাপাশি আমাদের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা