November 15, 2026, 9:21 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশেষ প্রতিনিধি, চট্রগ্রাম :

চট্টগ্রামের বোয়ালখালীতে নানান আয়োজনের মধ্য দিয়ে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডে একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের বাস্তুভিটায় সমাধি চত্বরে তাঁর স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ঢোল বাদন, সংগীত, আবৃত্তি ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বিনয়বাঁশীর পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়া। বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সাংবাদিক বিপ্লব জলদাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, শিক্ষানুরাগী শর্মি বসু, শিক্ষানুরাগী সাগর নাথ, শম্ভু দত্ত, ননীগোপাল দাস।

এ আয়োজনে সংগীত পরিবেশন করেন-বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সদস্য এবং বাংলাদেশ টেলিভিশন ও বেতার কেন্দ্রের তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী বিধান দাস, কালিপদ দাস, অর্পিতা ঘোষ, আকাশ দাস, মোহিনী দাস, নন্দিনী দাস। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন- অনিক দাস, পার্কিশনে সহযোগীতা করেন- নীরব জলদাস।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য বিমল জলদাস, দিলীপ দাস, প্রীতি দাস, পুনম দাস প্রমূখ।

অতিথিবৃন্দ বক্তব্যে বলেন- বিনয়বাঁশী একজন গুণি ব্যক্তি, এ গুণির গুণকীর্তন ছড়িয়ে ও সংরক্ষণ করার মানসে প্রতিষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী একটি প্রতিষ্ঠানে রূপ লাভ করতে হবে।

এসময় বক্তারা এ জন্য সকলের আন্তরিকতা প্রাধান্য দেয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

পূর্বাহৃ একুশে পদক প্রাপ্ত বিনয়বাঁশী জলদাসের প্রতিকৃতিতে পু্ষ্পমাল্য অর্পণ করেন এবং সংগঠনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা