November 15, 2026, 10:09 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

বুড়িচংয়ে সূর্য বিমুখ দুই দিন:বিপাকে নিম্ন আয়ের মানুষ!

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে জেঁকে বসেছে শীত। বৃহস্পতিবার ও শুক্রবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে দুই দিন সূর্যের দেখা মেলেনি।

চারদিক কুয়াশায় ঢেকে আছে। রাস্তায় মানুষের চলাচল কম। রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়।

মিজানুর রহমান বলেন, আকাশে মেঘ আছে। কুয়াশাও আছে। গতকাল আবহাওয়া পরিস্থিতি যে রকম ছিল, আজকেও তেমনই থাকবে। বৃষ্টিও হতে পারে। আকাশে মেঘ থাকার কারণে সর্বনিম্ন তাপমাত্রা আজকে কিছুটা বেড়েছে। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এসেছে।

হঠাৎ তীব্র শীত ও ঘন কুয়াশায় নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। রোদ না ওঠায় এলাকায়  মানুষের আনাগোনাও কমেছে। যাঁরা বের হয়েছেন, তাঁরা মোটা ও গরম কাপড় পরে এসেছেন।

ভ্যানচালক নজরুল ইসলাম  (৫০)  বলেন, ‘এত ঠান্ডা পড়লে কিভাবে ভ্যান চালাবো, দিনের বেলা সূর্যের দেখা যাচ্ছে না। রাতেও ঘন কুয়াশায় প্রচন্ড শীত। কুয়াশাত রাস্তা ঠিকমতো দেখা যাওছে না। বড় গাড়ি সামনত থ্যাকে লাইট দিলে তো আরও কিছু দেখা যাওছে না। জান হাতত লিয়ে রাস্তাত ভাড়া মারোছি।’

তুহিন হাসান রাকিব বলেন, অতিরিক্ত ঠান্ডায় জনজীবন চলাচল কঠিন হয়ে গেছে, খেটে খাওয়া মানুষ সবচেয়ে দূর্ব্যবস্থায় বসবাস করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা