October 9, 2026, 11:26 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক সারসংকটেও আমনের হাসি, অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার

ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা রাজপথে থাকবে : বিএনপি নেতা তানভীর হুদা

মমিনুল ইসলাম:

বিগত সরকার পতনের পর এখন দেশের সকল মানুষের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার। যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করা হলে বিএনপির নেতাকর্মীরা রাজপথেই থাকবে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫, ৬ ও ৭নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা উপরোক্ত কথাগুলো বলেন।

তানভীর হুদা বলেন, বিগত সরকারের আমলে বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মী খুন-গুমের শিকার হয়েছেন। নানাভাবে নির্যাতন করা হয়েছে আমাদের নেতাকর্মীদের। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা দোষে দিনের পর দিন আটক রাখা হয়েছিল এবং তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। বিচারের নামে প্রহসন করে তাঁকে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের বৈষম্য দূর করতে হলে আমাদের প্রতিটি কাজের মাধ্যমে সেটি প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে, সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে এবং ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যার সভাপতিত্বে ও ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলামে সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর।

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বিএনপির সহ সভাপতি বোরহান ফরাজি, জাহাঙ্গীর মোল্ল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, জেলা ছাত্রদলের সাবেক সদস্য এইচএম জমির হোসেন, বিএনপি নেতা রফিক মোল্লা, রফিক সরদার, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাহ আলম, পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি রেজমুল আলম বিদ্যুৎ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, উপজেলা শ্রমিক দলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মজনু ঢালী, পৌর যুবদল নেতা জাকির হোসেন, ছাত্রদল নেতা জুম্মান হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা