October 24, 2026, 10:53 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলবে শিক্ষার মানোন্নয়নে এসইএল মডেল একাডেমীর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের চন্দ্রাকান্দিতে অবস্থিত এসইএল মডেল একাডেমী তার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করেছে।

রোববার (১ ডিসেম্বর) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানে নতুন ভবন উদ্বোধন, কেক কাটা, আলোচনা সভা, মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে প্রতি মাসে ৫০০ টাকা করে আগামী তিন বছর মেধাবৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়, যা এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দের সঞ্চার করে।

এসইএল মডেল একাডেমীর প্রধান শিক্ষক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং রিহ্যাব-এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল। তিনি বলেন, আমাদের লক্ষ্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বের জন্য প্রস্তুত করা। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে আমরা বদ্ধপরিকর।

এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, এসইএল মডেল একাডেমী ইতোমধ্যে উপজেলার অন্যতম সেরা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষার মানোন্নয়নে এ প্রতিষ্ঠানের যে আন্তরিক প্রচেষ্টা, তা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য উদাহরণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। এছাড়া বক্তব্য রাখেন প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখপাত্র ইবনুল সাইদ রানা, সমাজসেবক হাফিজুর রহমান রাকিব, সমাজসেবক সেহেল রানা ও আরিয়ান আরিফ।

বক্তারা বলেন, এসইএল মডেল একাডেমী শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদানে অনন্য ভূমিকা পালন করছে। শিক্ষকরা অত্যন্ত যত্নবান এবং প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের আন্তরিকতা শিক্ষাক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা