November 24, 2026, 1:03 pm
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

মতলব উত্তরে অস্থায়ী হাটের ইজারা ঘিরে সংঘর্ষ ; আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা, আহত ছাত্রদল নেতা

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী গো-হাট পরিচালনাকে কেন্দ্র করে চাঁদাবাজি, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বাবু (৩৫) মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৩০ মে সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে গজরা বাজারের শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকায় তার ওপর অতর্কিত হামলা চালায় গজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মামুন চিশতী (৩৫) ও আরও ১০-১২ জনের একটি দল। এ সময় তারা লাঠি, রডসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে তাকে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

আরিফুল ইসলাম দাবি করেন, তিনি সরকারি অনুমোদনপ্রাপ্ত বৈধ ইজারাদার হিসেবে গজরা বাজারের অস্থায়ী গো-হাট পরিচালনার দায়িত্বে ছিলেন। কিন্তু মামুন চিশতী তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মামুন চিশতীর নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। পাশাপাশি তার কাছ থেকে হাটের নগদ ২৩ হাজার ৭০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

হামলার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এজাহারে তিনজন প্রত্যক্ষদর্শী সাক্ষীর নামও উল্লেখ করা হয়েছে।

বাদীর অভিযোগ অনুযায়ী, মামুন চিশতী সরকারি অনুমোদন ছাড়াই শিল্পকলা একাডেমির মাঠে গো-হাট পরিচালনার চেষ্টা করে এবং ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে হাট দখলের চেষ্টা চালান।

স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত গজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন চিশতির সাথে একাধিক বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৬ মে ২০২৫ তারিখে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে ১৪৩২ বাংলা সনের ঈদুল আজহা উপলক্ষে গজরা বাজারে অস্থায়ী গো-হাটের ইজারা প্রদান করা হয়। উক্ত ইজারা লাভ করেন মো. আরিফুল ইসলাম বাবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা