October 24, 2026, 8:51 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তরে  এসএসসি পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ; অনুপস্থিত ৪৬

মমিনুল ইসলাম:

সারাদেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হল প্রথম দিন।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বাংলা ১ম পত্র বিষয়ে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা।

উপজেলা ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ফরাজীকান্দি উয়েসীয়া মাদ্রাসা দাখিল কেন্দ্র, নাউরী আহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘুরে দেখা গেছে, কড়া নিরাপত্তা ও গার্ডের জালে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি, তেমনি হলের ভিতরে গার্ড ছিল খুবই কঠোর। ফলে অসাধুপায় অবলম্বন করার কোনও সুযোগ ছিল না। তবে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হল এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন। এতে করে অভিভাবক ও শিক্ষার্থীরা বেশ আনন্দিত।

কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, এবারের এসএসসি পরীক্ষা কঠোর নিরাপত্তা ও কড়া গার্ডের মাধ্যমে নেওয়া হচ্ছে। কোনরকম অপ্রীতিকর কিছু ছাড় দেওয়া হবে। আর নকল তো প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, যদি এমন সামান্য কিছুও পাওয়া যায় আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, তিনি শিক্ষক হন বা শিক্ষার্থী। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এদিকে উপজেলার ৮ টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত রয়েছে ৪৬ জন পরীক্ষার্থী। এসএসসিতে মোট ৩ হাজার ১৪৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছে ২৮ জন। অপর দিকে দাখিল পরীক্ষায় ৪২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছে ১৩ জন। এছাড়াও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী মোট ২৩৮ জনের মধ্যে অনুপস্থিত রয়েছে ৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা