November 7, 2026, 11:39 pm
শিরোনামঃ
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য নিউ জিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে ছোট দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতা অব্যাহত রাখার কথা জানাল কাতার কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, বিদ্যুৎ ও পানি সরবরাহে বিপর্যয় রক্ষণাবেক্ষণ শেষে জাতীয় গ্রিডে ফিরল সামিটের এলএনজি সরবরাহ গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা, অবসরকালীন সুবিধাও বৃদ্ধি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

মতলব উত্তরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ; জনগণই পুলিশের প্রধান শক্তি : এএসপি খাইরুল কবির

মমিনুল ইসলাম :

জনগণ হচ্ছে তথ্য প্রধানের পুলিশের প্রধান শক্তি। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক পুলিশকে জানাবেন বলে মন্তব্য করেছেন চাঁদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খাইরুল কবির।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। কেউ যদি মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে কাজ করতে না দেখেন, তাহলে আপনারা সঠিক তথ্য-প্রমাণ দিয়ে আমাকে অথবা এসপি স্যারকে জানাবেন।

কিশোর গ্যাং প্রসঙ্গে এএসপি খায়রুল কবির বলেন, ইতিমধ্যে মতলব উত্তর থানা পুলিশের অভিযানে কয়েকজন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রথমে পরিবারকেই সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি এসব অপরাধের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মব জাস্টিস বিষয়ে সবাইকে সতর্ক করে এএসপি বলেন, আইন হাতে তুলে নিবেন না। কেউ যেন মব জাস্টিসে জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল বাসার এবং মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফেরদৌস, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল বাশার, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি ইসমাইল হোসেন সুমন, ব্যবসায়ী কাউসার মেহেদী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই জাফর আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা