November 7, 2026, 2:10 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

মতলব উত্তরে কাপড় শুকানোর রশি টানানো নিয়ে আহত ৩

মতলব উত্তর ব্যুরো :

মতলব উত্তর উপজেলার বড় ষাটনল গ্রামের কাপড় শুকানোর রশি টানানো নিয়ে মারধরের ঘটনায় নারী-শিশুসহ আহত ৩জন। আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে, ১৯ আগস্ট বিকেল সাড়ে ৩টায় বড় ষাটনল গ্রামের মো. কামাল হোসেন মিয়াজীর বাড়িতে। এ ব্যাপারে মতলব উত্তর থানার মো. কামাল হোসেন মিয়াজী বাদি হয়ে মো. সুজন (২৫), আক্কাছ মিয়া (৪০) ও হোসনেয়ারা বেগম (৬০)-কে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন।

কামাল হোসেন মিয়াজী জানান, ১৯ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বাড়ির আম গাছে কাপড় শুকানোর রশি টানাতে কামাল হোসেন মিয়াজীর স্ত্রী জেসমিন আক্তার (৪৫) গেলে মো. সুজন, আক্কাছ মিয়া ও হোসনেয়ারা বেগম আমার স্ত্রীর চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয় এবং এলোপাথারী ভাবে লাথি ঘুষি মেরে ও লাঠি সোটা দিয়ে পিটাইয়া আমার স্ত্রীর মাথায়, পিঠে, বুকে সহ শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। আমার স্ত্রীর গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের ১টি চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়। আমার স্ত্রীর ডাক-চিৎকারে সোহান (১৮), ও মিথিলা আক্তার (১৬) এগিয়ে গেলে তাদেরও মারধর করে।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা