November 15, 2026, 9:28 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

মতলব উত্তরে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার রুহিতারপার ডিএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৭নং ওয়ার্ডের রুহিতারপার গ্রামবাসীর আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার।

৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুল মতিন, ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর, বিএনপি নেতা ফারুক হোসেন খান, পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক সোলাইমান প্রধান, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা তানভীর হাসান হৃদয়, সাবেক ছাত্রনেতা বাবু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাফ রাফিন’সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিলাদ মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা আলী আহাম্মদ। এ সময় দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা