November 24, 2026, 9:17 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

মতলব উত্তরে ছেংগারচর পৌরসভায় ধানের শীষের গণসংযোগ ও মিছিল

মমিনুল ইসলাম:

চাঁদপুর–২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে ছেংগারচর পৌরসভায় নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে মতলব উত্তরের ছেংগারচর স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ছেংগারচর বাজারের চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন। তিনি বলেন, তরুণ প্রজন্ম ও নারীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। দেশ ও সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, ধানের শীষ মানেই জনগণের অধিকার, ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, বিএনপি নেতা সোহাইব সরকার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সদস্য সচিব ফয়সাল আহমেদ সোহেল, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান সজিব, পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা