November 7, 2026, 2:18 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

মতলব উত্তরে ধনাগোদার ভাঙনে দুশ্চিন্তায় ঘুম নেই নদীপাড়ের মানুষের

মমিনুল ইসলাম:
Oplus_131072

ধনাগোদা নদীর তীরবর্তী ভাঙনের দুশ্চিন্তায় দিন কাটছে নদীর পাড়ের মানুষ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি’র তিনটি গ্রামের সংলগ্ন এলাকা দিয়ে বয়ে গিয়েছে ধনাগোদা নদী। ওই নদী পার সংলগ্ন রাস্তা, বাড়ি-ঘড়সহ ফসলী জমি ইতোমধ্যেই ভেঙে গিয়েছে। বেশ কিছু এলাকায় আবার নতুন করে ভাঙা শুরু হয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছেন ধনাগোদা নদী পাড়ের মানুষ।

সরে জমিনে জানা যায়, উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের খাগুরিয়া, হাপানিয়া, নবীপুর গ্রামের বেশ কিছু এলাকা গত এক সপ্তাহে অসময়ে ভাঙনে নদীরপাড় বাড়ি-ঘড়, সংলগ্ন রাস্তা, সরকারি ঘাটলা সহ ফসলী জমি ইতোমধ্যেই ভেঙে গিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে কয়েক শতাধিক পরিবার। আতংকে রয়েছে তিনটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ।

উপজেলা বিএনপি’র সাংগঠিক সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন বলেন, গত সপ্তাহ থেকে আবারো নতুন করে নদীভাঙন শুরু হয়েছে। কারো কোনো নজর নেই। কখন যে নদী ভেঙে আমাদের ঘরবাড়ি, ফসলী জমিসহ নদীতে বিলীন হচ্ছে। এমনকি যে  মেঘনা ধনাগাদা বেড়ীবাঁধটির ঝুঁকিতে পড়ছে। এ বিষয়ে পাউবো কর্তৃপক্ষ দূরত্ব  ব্যবস্থা নেওয়ার জন্য অনুরুধ করছি।

স্হানীয় ইউপি সদস্য চাঁন মিয়া বলেন, কয়েক দিন ধরে ধনাগোদা পানি অনেক কমতে থাকায় চাপ বেড়েছে। যে কারণে নদীর ভাঙন ঠেকাতে পাড়ে ফেলা বালুভর্তি জিও ব্যাগ ধসে পড়তে শুরু করেছে। দ্রুত ভাঙন ঠেকানো না হলে স্থানীয় বাড়িঘর রক্ষা করা সম্ভব না।

এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে সংযোগ না পেয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা