October 25, 2026, 3:29 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে পহেলা বৈশাখ উপলক্ষে তানভীর হুদার নির্দেশে আনন্দ র‍্যালি

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তরে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তানভীর হুদা নির্দেশ পহেলা বৈশাখ ১৪৩২ কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজন সুজাতপুর বাজারের চৌরাস্তা মোড় থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালিটি বের করে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে সংক্ষিপ্ত আলোচনায় সভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদারের সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজির সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ মো. বিল্লাল ফরাজি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ২০০৬ সালের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ফ্যাসিস্ট হাসিনার বাংলা বর্ষবরণে কোনো আয়োজন করতে পারেনি। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার পরামর্শে মতলবে বিজাতীয় সংস্কৃতি ঠেকাতে দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে জমজমাট আয়োজনে বর্ষবরণ করা হয়।

এসময় মতলব উত্তর উপজেলা বিএনপি, ছেংগারচর পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা