November 7, 2026, 1:08 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

মতলব উত্তরে বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার

মমিনুল ইসলাম :
Oplus_16908288

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল হক সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

সোমবার (০১ জানুয়ারি) দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ পুনর্বহাল করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্যাডে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ইতোপূর্বে দলীয় নীতি-আদর্শ বিরোধী কর্মকাণ্ড এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. নুরুল হক সরকারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়। তার আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্তে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে ছেংগারচর পৌরসভা ও মতলব উত্তর উপজেলায় দলীয় নেতা-কর্মীদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। স্থানীয় নেতাদের মতে, তার ফিরে আসায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

দলীয় মহলে আশা করা হচ্ছে নুরুল হক সরকারের প্রত্যাবর্তনে নতুন বছরে মতলব উত্তরে বিএনপির সাংগঠনিক কাঠামো আরও সুসংহত হবে।

এ প্রসঙ্গে জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন বলেন, দলের কঠিন সময়ে নুরুল হক সরকার ভাই সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন। তার ফিরে আসায় দলের কর্মীরা নতুন উদ্দীপনা পেয়েছে।

পুনর্বহাল হওয়া নুরুল হক সরকার বলেন, আমি সবসময় বিএনপির আদর্শে অবিচল ছিলাম, আছি এবং থাকবো। আমাকে যে আস্থা ও সম্মান দেওয়া হয়েছে এর জন্য কেন্দ্রীয় নেতৃত্বসহ স্থানীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দলের সুদিন ফিরিয়ে আনতে সবাইকে সঙ্গে নিয়ে আরো শক্তিশালীভাবে মাঠে থাকবো।

উল্লেখ্য, গত ১৭ জুলাই ২০২৩ ইং তারিখে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছিল বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা