October 8, 2026, 7:34 am
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

মতলব উত্তরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন!

মমিনুল ইসলাম:
Oplus_131072

‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর মতলব উত্তরে উদ্বোধন করা হয় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ প্রযুক্তি মেলা।

আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লাল চাকমা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃআবু সাইদ, থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক,  উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশ্রফুল আলম, একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা শাহাজাহান মিয়া প্রমূখ।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই বিজ্ঞান মেলা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা একযোগে অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ২২টি স্টলে বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টল পরিদর্শন করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা