November 25, 2026, 4:14 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

মতলব উত্তরে সমাজসেবা অফিস যেন মোটরসাইকেলের গ্যারেজ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সমাজসেবা কার্যালয়ে সেবা নিতে এসে সাধারণ মানুষ পড়ছেন বিব্রতকর অবস্থায়। অভিযোগ উঠেছে কার্যালয়ের ভেতরেই লাল রংয়ের একটি মোটরসাইকেল রেখে দীর্ঘদিন ধরে অফিস করছেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ছোট একটি কক্ষে মোটরসাইকেল রাখায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সেবা গ্রহীতারা।

সম্প্রতি কার্যালয়ের ভেতরে মোটরসাইকেল রেখে ওই কর্মকর্তার অফিস করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ছবিতে দেখা যায়, অফিসের ডেস্ক ও চেয়ার থেকে সামান্য দূরত্বেই রাখা রয়েছে মোটরসাইকেলটি। নেটিজেনরা নানা মন্তব্য করে এমন ঘটনার নিন্দা জানান।

স্থানীয় সূত্র জানায়, শুধু মোটরসাইকেল রাখা নয় সহকারী সমাজসেবা কর্মকর্তা হয়েও তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে নিয়মিত অফিস করেন। এ নিয়ে কার্যালয়ের ভেতরে অসন্তোষ রয়েছে।

স্থানীয়রা বলছেন, একটি সরকারি অফিসে এমন অনিয়ম ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে সেবা নিতে এসে মানুষ বারবার অপমানিত ও বিরক্ত হচ্ছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সমাজসেবা কার্যালয়ে সেবা নিতে আসা আজমল খান জানান, অফিস কক্ষের ভিতরে মোটরসাইকেলের রাখার বিষয়টি জানতে চাইলে সহকারি সমাজ সেবা কর্মকর্তা আমার সাথে দুর্ব্যবহার করেন।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এখানে মোটরসাইকেল রাখলে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনারা সাংবাদিকরা নিউজ করেন। একই সাথে তিনি স্বীকার করেন যে, উপজেলা সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে তিনি অফিস করেন।

এ প্রসঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিক হোসেন বলেন, অফিস কক্ষের ভিতর মোটরসাইকেল না রাখতে তাকে কয়েকবার নিষেধ করেছি, কিন্তু তিনি কথা শোনেননি। আর আমি না থাকলে আমার চেয়ারে বসে অফিস পরিচালনা করেন এ কাজটিও তার করার কথা নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা