November 6, 2026, 12:48 pm
শিরোনামঃ
একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত ইন্দোনেশিয়ায় বনাঞ্চলের আগুন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের কাছে যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব, তেহরানের বক্তব্য—ধারণাগুলো গ্রহণযোগ্য নয়

মতলব উত্তরে ৬লক্ষ মিটার অবৈধ জাল ও ৪০০টি চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর যৌথ অভিযানে প্রায় ৩ লক্ষ মিটার কারেন্ট জাল, ৩ লক্ষ মিটার মশারী জাল এবং ৪০০টি চায়না দুয়ারী বা রিং চাই জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে উপজেলার আমিরাবাদ বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্ট গার্ড।

অভিযানে জব্দকৃত সব জাল বৃহস্পতিবার সন্ধ্যায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এ অভিযান। সচেতন এলাকাবাসীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। সঙ্গে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং বাংলাদেশ কোস্ট গার্ড, মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল কাইয়ুম।

এসময় সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, “জাটকা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে এই অভিযান পরিচালিত হয়েছে। কারেন্ট জাল ও চায়না দুয়ারী দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। এসব অবৈধ সরঞ্জাম যাতে বাজারে বিক্রি না হয়, সে জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, “এই ধরনের জাল ব্যবহার করে নদীতে জাটকাসহ সব ধরনের ছোট মাছ নিধন করা হয়, যা প্রাকৃতিক ভারসাম্য ও ইলিশ উৎপাদনের জন্য ভয়াবহ ক্ষতিকর। অবৈধ জাল নির্মূল ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করতে চাই।”

কন্টিনজেন্ট কমান্ডার, বাংলাদেশ কোস্ট গার্ড (মোহনপুর আউটপোস্ট) আব্দুল কাইয়ুম বলেন, “নদীতে আমাদের টহল কার্যক্রম নিয়মিত রয়েছে। স্থলভাগেও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে এমন অভিযান অব্যাহত থাকবে, যেন কেউ অবৈধভাবে মাছ ধরার সরঞ্জাম ব্যবহার করতে না পারে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা