November 7, 2026, 1:07 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

মতলব সরকারি ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, মতলব দক্ষিণ :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত মতলব সরকারি ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ। সকাল থেকেই জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, “মহান বিজয় দিবস আমাদের জাতির জীবনে সবচেয়ে গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। এই বিজয়ের পেছনে রয়েছে লাখো শহীদের আত্মত্যাগ ও অসংখ্য মা-বোনের ত্যাগের ইতিহাস।”

তিনি আরও বলেন,“নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মহান বিজয় দিবস আমাদের সেই দায়িত্ব ও অঙ্গীকারের কথাই বারবার স্মরণ করিয়ে দেয়।”

আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেষ্ঠ্য প্রভাষক ইসরাত পারভীন, মোঃ সাইফুল ইসলাম এবং এএইচএম মনিরুজ্জামান। বক্তারা তাঁদের বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইনুন্নাহার কাদরী ও বিপুল সাহা। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

এ সময় কলেজের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং আমন্ত্রিত গণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি মহান বিজয় দিবসের চেতনায় সবাইকে উদ্বুদ্ধ করে এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা