সাম্প্রতিক পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন চাঁদপুর জেলার বাগাদী আহমদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল মান্নান।
তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে ১৫ই ফেব্রুয়রি ১৯৮৪ সালে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম মুহাম্মদ আকরাম আলী এবং মাতার নাম আনতাশা বেগম। ছয় ভাই ও এক বোনের মধ্যে তিনি ষষ্ঠ।
ড. মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান ছারছিনা দারুস সুন্নাত কামিল মাদরাসা থেকে প্রথম বিভাগে দাখিল (১৯৯৮), আলিম (২০০০), ফাজিল (২০০২) এবং কামিল-হাদিস (২০০৪) এ সম্পন্ন করেন। কামিল – ফিকহ (২০০৬) সালে খুলনা আলিয়া মাদ্রাসা থেকে প্রথম বিভাগে চতুর্থ স্থান লাভ করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে ২০০৬ সালে স্নাতক (সম্মান) ফার্স্ট ক্লাস সেকেন্ড এবং ২০০৭ সালে স্নাতকোত্তর ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে একই বিশ্ববিদ্যালয়ের অধীনে এম,ফিল ও পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন।
তিনি শাহতলী কামিল মাদ্রাসায় আরবি প্রভাষক পদে আট বছর এবং মুহাদ্দিস পদে দুই বছর শিক্ষাদান করেন এবং ১লা অক্টোবর ২০২৩ সালে চাঁদপুর জেলার বাগাদী আহমদিয়া ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে যোগ দেন।
ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং তিন কন্যা সন্তানের জনক।