November 23, 2026, 7:08 pm
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

মেঘনায় বিশেষ কম্বিং অপারেশনে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দী জাল ধ্বংস

মমিনুল ইসলাম:
Oplus_16908288

মেঘনা নদীতে অবৈধ জাল ও মাছের পোনা নিধন বন্ধে বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে মতলব উত্তর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি) সকাল থেকে মেঘনা নদীর দশানী, বাহাদুরপুর, সটাকী ও ষাটনল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি পাঙ্গাসের পোনা ধরার চাঁই, ৫টি বেহুন্দী জাল এবং ৫০টি অবৈধ চায়না দুয়ারি চাঁই জব্দ করা হয়। পরে জব্দকৃত সকল অবৈধ জাল ও চাঁই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম সানোয়ার’সহ কোস্টগার্ডের একটি টিম।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, মেঘনা নদী ও এর শাখা নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছের পোনা নিধন করলে ভবিষ্যতে মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য সরকার ঘোষিত জাটকা ও পোনা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে আমরা নিয়মিত কম্বিং অপারেশন পরিচালনা করছি। নদীর জীববৈচিত্র্য রক্ষা ও জেলেদের দীর্ঘমেয়াদি স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অবৈধ জাল ব্যবহার ও পোনা নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জেলেদের বৈধ জাল ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা